ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মূল সড়কে হকার বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ঢাকার পল্টন মোড় থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট হয়ে বংশালের নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।


ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বৃহস্পতিবার ওই সড়ক পরিদর্শন করে বলেন, সেখানে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।নগর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুস সালাম বলেন, “বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। হকাররা স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় নগরবাসীকে ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে দিতে চাই।”


কেবল গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত জায়গায় নিয়মানুযায়ী নিবন্ধিত নির্দিষ্ট সংখ্যক হকার বসতে পারবেন।


ads
ads
ads

Our Facebook Page

↑